ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ২৩১৪৫৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ।
সাতক্ষীরা জেলায় আজ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে শাড়ি, বোরকা, ওষুধ ও মাদক-সহ বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভারতীয় সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ভোমরা গাড়ি চেকিং পয়েন্ট হতে ৩০ পিস ভারতীয় ইনজেকশন ড্রাগ, বাকাল চেকপোস্ট এর বিশেষ আভিযানিক দল শ্রীরামপুর এলাকা থেকে ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল বোস্তামের ঘের ও নটিজঙ্গল নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেছে।

এছাড়া কলারোয়া উপজেলার কাকাডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও বোরকা, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালসারি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজার মূল্য পাঁচলাখ ৫৯ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat