ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৪৩৪৫৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নান। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সঙ্গে ন্যুনতম কোনো যোগাযোগ রাখতে চাচ্ছে না ভারত। পেহেলগামে জঙ্গি হামলার পরই ভারত সরকারের পক্ষ থেকে প্রতিবেশি দেশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপাতত স্থগিত করা হয়েছে দুই দেশের মাঝে সিন্ধু জলচুক্তি। সিদ্ধান্ত হচ্ছে ভারতে পাকিস্তানি শিল্পীদের বয়কটের। এমন অবস্থায় পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে যাওয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।
সন্ত্রাসী হামলার পর যেখানে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ভারতীয় বিনোদন দুনিয়াতে, তখন সেই আবহে পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে ছবি তোলায় মারাত্মক কটাক্ষের শিকার হয়েছেন কারিনা কাপুর খান। পতৌদিদের বউমাকে ‘গাদ্দার, নির্লজ্জ’ বলতেও ছাড়লেন না নেটিজেনরা।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের বৈসরন উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলার পর শোকবার্তা প্রকাশ করেছিলেন কারিনা কাপুর। কিন্তু এমন আবহে পাকিস্তানের পোশাকশিল্পী ফারাজ মান্নানের ইনস্টা স্টোরিতে দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী।
কারিনা বর্তমানে দুবাইতে রয়েছেন। সেখানেই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফরাজের সঙ্গে দেখা তার। অতঃপর বেবোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ফারাজ। 
বলিউড অভিনেত্রীর সঙ্গে তোলা সেই ছবি পাকিস্তানি এই শিল্পী ইনস্টা স্টোরিতে পোস্ট করে লেখেন- ‘উইদ দ্য ওজি’। 
ব্যস, এরপরই আলোচনার ঝড় শুরু। ছবি ভাইরাল হতেই কারিনার উপর বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ। বেবোকে কটাক্ষ করতেও ছাড়েননি তারা।
রোববার (২৭ এপ্রিল) মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যান কারিনা কাপুর। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন তিনি এবং সাইফ। সেইসূত্রেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি।
তবে দেশজুড়ে শোকের আবহে পাকিস্তানের পোশাকশিল্পীর সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় বেবোর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়া। কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধমুখী হয়ে রয়েছে, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে মশগুল কারিনা। কতটা নির্লজ্জ!’ 
আবার কারও মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনা জওয়ানের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড সেলেবদের কোনও দায়িত্ব নেই?’ 
কেউ বা আবার ‘গাদ্দার’ বলেও কটাক্ষ করেছেন বেবোকে। এক কথায়, পেহেলগাম আবহে ফারাজ মান্নানের ছবিতে পতৌদিদের বউমাকে দেখে নিন্দার ঝড় নেটপাড়াজুড়ে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat