ব্রেকিং নিউজ :
সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২ চোট সত্ত্বেও বিশ্বকাপের জন্য টার স্টেগানের ওপর আস্থা রাখলেন নাগেলসম্যান আবারও নেটিজেনদের রোষানলে কারিনা ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৪৩৫৪৩৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার মোংলার নারিকেল তলায় এক প্রতিবাদী প্রচারাভিযানের আয়োজন করা হয়।
মোংলা নাগরিক সমাজ আয়োজিত প্রতিবাদী প্রচারাভিযানে বক্তারা বলেছেন, জীবাশ্ম জ্বালানি প্রকল্পে এডিবির বিনিয়োগ জলবায়ু সংকটকে তীব্র করছে। 

নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ না করে ফসিল ফুয়েল’র ওপর নির্ভরতা দেশের অর্থনীতি, পরিবেশ ও সমাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আজ মঙ্গলবার মোংলার নারিকেল তলায় অনুষ্ঠিত প্রচারাভিযানে বক্তারা এসব কথা বলেন। প্রতিবাদী প্রচারাভিযানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ।

এ সময় বক্তারা বলেন, এডিবিকে জীবাশ্ম জ্বালানি শক্তি পরিহার করে অবিলম্বে নবায়নযোগ্য জ্বালানি শক্তি ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বাড়াতে হবে। এডিবি বাংলাদেশের বিদ্যুৎ খাতে মোট ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এরমধ্যে ৮২ দশমিক ৯ ভাগ চলে গেছে জীবাশ্ম জ্বালানি প্রকল্পে, সৌর বিদ্যুৎ মাত্র ২ দশমিক ৫৫ ভাগ এবং বায়ু শক্তিতে কোন বিনিয়োগই হয়নি। যেখানে প্রতি মেগাওয়াট সৌর বিদ্যুতে বিনিয়োগের খরচ শূন্য দশমিক ৫১ মিলিয়ন ডলার, সেখানে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পে প্রতি মেগাওয়াটে ২ দশমিক শূন্য চার মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে।

প্রতিবাদী প্রচারাভিযানে বক্তব্য রাখেন নাগরিক নেতা পরিবেশযোদ্ধা মো. হাছিব সরদার, নারীনেত্রী ছবি হাজরা, আইরিন বিশ্বাস, ইয়ুথ লিডার মেহেদী হাসান, রোজি বিশ্বাস, বিভা বিশ্বাস, নাগরিক নেতা অসীম বিশ্বাস, সঞ্জিত বিশ্বাস প্রমুখ। 

উল্লেখ্য, আগামী ৪ থেকে ৬ মে ইতালির মিলান শহরে অনুষ্ঠিতব্য এডিবির ৫৮তম বার্ষিক সভার প্রাক্কালে শুধু মোংলা নয়, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন শহরে নাগরিক সমাজের প্রতিবাদ আরো জোরালো হচ্ছে, যাতে উন্নয়ন সংস্থাগুলো তাদের বিনিয়োগ নীতিতে জলবায়ু ন্যায্যতা ও টেকসই উন্নয়নের গুরুত্ব অনুধাবন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat