ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩২৪৪৫৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের একসময়ের আলোচিত তারকা যুগল বিপাশা বসু ও জন আব্রাহাম। ছবি: সংগৃহীত
বলিউডে টানা এক দশক ধরে রাজত্ব করা আলোচিত তারকা যুগল জন আব্রাহাম ও বিপাশা বসু। হলিউডের আলোচিত সিনেমা ‘বডি হিট’ এর  ছায়া অবলম্বনে নির্মিত বলিউড সিনেমা ‘জিসম’-এ আবেদনময়ী রূপে দেখা যায় বিপাশা বসুকে, পর্দায় জন আব্রাহামের সঙ্গে বিপাশার রসায়ন তখন ছিল তুমুল চর্চার বিষয়। ২০০৩ সালে মুক্তি পাওয়া অমিত সাক্সেনার ইরোটিক থ্রিলারটি চমকে দিয়েছিল দর্শকদের। এই সিনেমার শুটিংয়েই রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েন জন-বিপাশা। তবে তাদের বিয়ে নিয়ে যখন গুঞ্জন শোনা যাচ্ছিল, তখনই ভেঙে যায় দুজনের সম্পর্ক।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কী কারণে জন ও বিপাশার সম্পর্ক ভেঙে যায়, সে বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি। তবে এটা নিশ্চিত, কিছু একটা নিয়ে তাদের মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল। পরে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে সেই ইঙ্গিত পাওয়া যায়।
সাবেক কি বন্ধু হতে পারেন? এমন প্রশ্নের উত্তরে বিপাশা বলেছিলেন, ‘অবশ্যই, কেন নয়। তবে সেই সাবেক যদি খুব বাজে লোক না হন।’ অভিনেত্রীর এই উত্তরের মধ্যই অনেক কিছু লুকিয়ে আছে।
এর আগে টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বিপাশা স্বীকার করে নেন, বিচ্ছেদের আগে জনের সঙ্গে তার সম্পর্ক মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না। বিপাশার ভাষ্যে, ‘যখন সবকিছু ঠিকভাবে চলে না, তখন দুজনেই বুঝে যান এবার আলাদা হওয়ার সময় এসেছে।’
‘জিসম’-এর পর থেকে প্রায় এক দশক প্রেম ছিল বিপাশা ও জনের। দীর্ঘদিন দুজন একসঙ্গে থেকেছেন। জনকে বিয়ের কথাও ভেবেছিলেন অভিনেত্রী। অনেকে মনে করেন, বিয়ে করা নিয়েই দুজনের মধ্যে ঝামেলার সূত্রপাত। বিপাশা বিয়ে করতে চাইলেও জন এতে রাজি ছিলেন না। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম সম্পর্ক আর এগোবে না। কারণ, অনেক কিছু নিয়েই বনিবনা হচ্ছিল না। দুজনেরই সম্পর্ক নিয়ে আলাদা আলাদা দর্শন ছিল, হয়তো আমিই মানিয়ে নিতে পারিনি।’
গুঞ্জন আছে, বিপাশার সঙ্গে সম্পর্ক থাকাকালীন জন প্রিয়া রাঞ্চালের সঙ্গে প্রেম করতেন, যা সহজভাবে নিতে পারেননি অভিনেত্রী। অনেকবারই সাক্ষাৎকারে ‘প্রতারণার শিকার’ হওয়ার কথা বলেছেন অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিপাশা বলেছিলেন, ‘বিচ্ছেদ ভালো বা মন্দ হোক, একটা সময় সবারই ক্ষত শুকিয়ে যায়। তবে কেউ প্রতারণা করলে তাকে ক্ষমা করা কঠিন।’ সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এটা কি জনকে উদ্দেশ করে বলেছেন? উত্তরে মন্তব্য করতে রাজি হননি অভিনেত্রী।
বিপাশার এই সাক্ষাৎকারের কয়েক মাস পর জন সাক্ষাৎকার দেন। সেখানে বিপাশার নাম উল্লেখ না করে তিনি প্রতারণার অভিযোগ অস্বীকার করেন। ‘প্রতারণা শব্দটি আমার ডিএনএতে নেই,’ বলেন জন।
বিচ্ছেদের পর অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্ক হয় বিপাশার। ২০১৪ সালে ‘অ্যালোন’ সিনেমার সেটে প্রেমে পড়েন তারা। ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই তারকা যুগল। ২০২২ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান দেবীর।
অন্যদিকে ২০১৪ সালে প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেন জন। অভিনেতা এখনো নিয়মিত সিনেমায় অভিনয় করলেও বিপাশাকে আর আগের মতো বড় পর্দায় পাওয়া যায় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat