ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ৩২৩৪৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার বেশ ক’টি বিমানবন্দরে মঙ্গলবার রাতের বেলায় ড্রোন হামলায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।

রাশিয়া কর্তৃপক্ষকে উদ্ধৃত করে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মস্কোয় পরিকল্পিত সামরিক কুচকাওয়াজের ক’দিন বিভিন্ন বিমানবন্দরের ওপর এসব হামলায় মস্কোও অন্তর্ভুক্ত ছিল।

কর্তৃপক্ষ জানায়, রাজধানী মস্কোয় মোট ১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ৯ মে সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি কুচকাওয়াজ ও ভাষণে বেশ ক’জন বিশ্ব নেতার যোগ দেওয়ার কথা রয়েছে।

ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি’র উদ্ধৃতি দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর চারটি বিমানবন্দরে বিমান চলাচলের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নগরীর প্রধান শেরেমেতিয়েভো বিমানবন্দরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভলগোগ্রাদ ও নিজনি নভগোরোদসহ অন্যান্য নগরীর বিমানবন্দরগুলোরও চলাচল বিঘ্নিত হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘মস্কোর দক্ষিণে একটি প্রধান সড়কের ওপর ধ্বংসাবশেষ পড়েছে, তবে নগরীর কোথাও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ হতাহত হয়নি।’

রাশিয়ান মিডিয়া একটি সুপারমার্কেটের জানালার ফাটল ও একটি কালো আবাসিক ভবনের সম্মুখভাগের কয়েকটি ছবি সম্প্রচার করেছে।

ভোরোনেজ ও পেনজা’র গভর্নর জানান, তাদের স্ব স্ব অঞ্চলে যথাক্রমে ১৮টিও ১০টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat