ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ২১৩৩৩৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ফাইল ছবি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগে পুলিশ সচেষ্ট রয়েছে।

আজ যুক্তরাষ্ট্র ভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল পুলিশের মহাপরিদর্শকের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন। 

পুলিশ সদর দপ্তরে সংস্থার প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস  এবং এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের এক প্রতিনিধিদল আইজিপির সাথে সাক্ষাৎ করেন। 

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানান, সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat