ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ৩৪৫৪৪৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর আক্রমণ করে তৎকালীন সরকারদলীয় অনেকেই। ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপি ও ছাত্রজনতার উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৭৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, এই মামলায় ইতোমধ্যে চার জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা (দুই সংসদ সদস্য ভাই বোন), কবিতার ছেলে সুমগ্ন করিম, সাবেক পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কাজল, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, কোষাধক্ষ্য সালাম ব্যপারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর হক দিনার।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মামলার বাদী, বিএনপি’র নেতাকর্মী ও ছাত্র-জনতা মিছিল নিয়ে করতোয়া ব্রিজ এলাকায় যায়। এসময় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম তার লোকজনকে হুকুম দেয় আন্দোলনের সাদ মিটিয়ে দে। এই হুকুম পাওয়ার পর আসামিরা লোহার রড, লাঠি-সোটা, হাসুয়া, হাতুরি, ককটেল বোমা নিয়ে মিছিলের উপর হামলা করে। হামলায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষারসহ বেশ কিছু ছাত্র-জনতা আহত হয়। পরে আসামি ককটেল বিস্ফোরণ করে চলে যায়।

মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার বাদী হয়ে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat