ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৬৫৭৬৭৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শেখ বশির আহমেদ সড়কের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২২ অক্টোবর) সকালে আগ্রাবাদ এক্সেস রোডের জেলা পুলিশ লাইনের সামনে হাজী শেখ বশির আহমেদ সড়ক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আগ্রাবাদবাসী শেখ বশির আহমেদ সড়ক উন্মুক্ত হওয়ায় আনন্দিত। এই রাস্তা মানুষের চলাচলের পথ, মানুষের জীবনের অংশ। এই পথ উন্মুক্ত করতে পেরে নাগরিক দায়িত্বের পাশাপাশি এক মানবিক অঙ্গীকার পূরণ করতে পেরেছি বলে আমি মনে করি।

মেয়র বলেন, এই রাস্তা এখন থেকে হবে একটি পরিচ্ছন্ন, দখলমুক্ত ও মাদকমুক্ত এলাকা। কেউ এখানে অবৈধভাবে দোকান বা বসতি স্থাপন করতে পারবে না। প্রয়োজনে মাঝখানে আইল্যান্ড ও বাগান করে সড়কটির সৌন্দর্যবর্ধন করা হবে। এ এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র ও হাসপাতাল রয়েছে। সড়কটি ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতকে সহজ করবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে চাই। কেউ মাদক ব্যবসায় বা সেবনে যুক্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। জনগণই হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও জানান, নগরীর ৪০টি বড় সড়কের টেন্ডার সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ শীঘ্রই এসব উন্নয়ন কার্যক্রমের দৃশ্যমান ফলাফল নগরবাসী দেখতে পাবেন।

২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চসিক সচিব মো. আশরাফুল আমিন, সাবেক কাউন্সিলর মো. সেকেন্দার, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী মো. কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন আহমেদ, ফয়েজ আহমেদ, আব্দুল মাবুদ, মো. শহীদ, আব্দুর রব, হাসান রুবেল, ইস্কান্দর মির্জা, সুমন, সেকেন্দার ও আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat