ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৩৪৫৪৪৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেনিনে প্রেসিডেন্টের মেয়াদ বৃদ্ধি এবং পার্লামেন্টে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির এমপিরা শনিবার সংবিধান সংশোধন করে পার্লামেন্টে এটি অনুমোদন করেন। 

কোটোনু থেকে এএফপি এ খবর জানিয়েছে। 

নতুন প্রস্তাবে পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রেসিডেন্টের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। তবে দু’বারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না-এই আইনটি অপরিবর্তিত থাকবে।

বর্তমান প্রেসিডেন্ট প্যাট্রিস তালোঁ আগামী বছর এপ্রিলে টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর পদ ছাড়বেন।

তার সমর্থিত প্রার্থী অর্থমন্ত্রী রোমাল্ড ওয়াদাগনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।

সংবিধান সংশোধনের প্রস্তাবটি সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। ৯০ জন এমপি প্রস্তাবের পক্ষে এবং মাত্র ১৯ জন বিপক্ষে ভোট দেন।

নবগঠিত সেনেটে অন্তত ২৫ জন সদস্য থাকবেন। এর মধ্যে কিছু সদস্য মনোনীত করবেন বেনিনের প্রেসিডন্ট। বাকিদের মধ্যে থাকবেন আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সদস্য সাবেক প্রেসিডেন্টগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat