ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৬৭৬৬৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মস্কোর দক্ষিণাঞ্চলে একটি গাড়িতে বিস্ফোরণে এক শীর্ষ রুশ জেনারেল নিহত হয়েছেন। 

তদন্তকারীরা সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

রাশিয়ার প্রধান অপরাধ তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভের ‘হত্যা’ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সংস্থাটি জানায়, হামলাটি ‘ইউক্রেনের বিশেষ বাহিনীর’ সঙ্গে যুক্ত কি-না, তাও তদন্তের আওতায় রয়েছে। 

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়ার ভেতরে ও রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চলে রুশ সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক হামলার জন্য কিয়েভকে দায়ী করা হয়েছে।

এর আগে, গত এপ্রিল মাসে মস্কোর কাছে একটি গাড়ি বিস্ফোরণে জেনারেল স্টাফের উপ-প্রধান জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হন।

২০২৪ সালের ডিসেম্বরে মস্কোতে বোমা পেতে রাখা একটি বৈদ্যুতিক স্কুটার বিস্ফোরণে রুশ রেডিও লজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ নিহত হন। 

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ ওই হামলার দায়িত্ব স্বীকার করে।

এ ছাড়া, ২০২৩ সালের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে একটি ভাস্কর্য বিষ্ফোরণের ঘটনায় নিহত হন রুশ সামরিক ব্লগার ম্যাক্সিম ফোমিন।

এরও আগে, ২০২২ সালের আগস্টে এক গাড়ি বোমা হামলায় উগ্র জাতীয়তাবাদী মতাদর্শিক আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat