ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৭৬৭৮৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার জাতীয় নির্বাচনের আগে, চলাকালীন ও পরে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কঠোর নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আজ বিকেলে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার তাকে আশ্বস্ত করে বলেন, পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে। কোনো দল বা প্রার্থীর প্রতি বিশেষ ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

জামায়াত নেতা বলেন, কারো বিরুদ্ধে হিন্দু ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনি প্রচারণাকালে গোয়েন্দা নজরদারি জোরদারের আহ্বান জানিয়ে পরওয়ার বলেন, খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে ইতোমধ্যে একজন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী দেওয়া হয়েছে। তবে, মহানগর এলাকার বাইরে সফরের সময় পুলিশ ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর দাবি জানান তিনি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, গত ৩১ অক্টোবর ডুমুরিয়া উপজেলায় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত একটি হিন্দু সমাবেশের পর কিছু প্রার্থীর সমর্থকরা হিন্দু ভোটারদের হুমকি দিচ্ছে।

পুলিশ কর্মকর্তারা তাকে আশ্বস্ত করে বলেন, যেকোনো ধরনের ভয়ভীতি উপেক্ষা করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য আবু ইউসুফ মোল্লা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat