ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ৩৪৫৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রযুক্তি কোম্পানি আমাজন জানিয়েছে, তারা ১,৮০০-এরও বেশি উত্তর কোরিয়ানকে তাদের কোম্পানিতে যোগদান থেকে বিরত রেখেছে। পিয়ংইয়ং বিপুল সংখ্যক আইটি কর্মীকে অর্থ উপার্জন এবং পাচারের জন্য বিদেশে পাঠায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আমাজনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা স্টিফেন শ্মিড গত সপ্তাহে লিঙ্কডইনে এক পোস্টে বলেছেন যে, উত্তর কোরিয়ার কর্মীরা ‘বিশ্বজুড়ে, বিশেষত যুক্তরাষ্ট্রে, কোম্পানিগুলোর কাছে আইটি খাতে চাকরি  নিশ্চিত করার চেষ্টা করছেন।’

তিনি বলেন, গত এক বছরে উত্তর কোরিয়ার আবেদনপ্রত্যাশীর সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে।

তিনি বলেন, উত্তর কোরিয়ার কর্মীরা সাধারণত সরাসরি কাজ না করে যুক্তরাষ্ট্রভিত্তিক 'ল্যাপটপ ফার্ম' ব্যবহার করে। ল্যাপটপ ফার্ম বলতে যুক্তরাষ্ট্রে রাখা এমন কিছু কম্পিউটারকে বোঝানো হয়, যেগুলো ইন্টারনেটের মাধ্যমে উত্তর কোরিয়া বা অন্য যে কোনো দেশ থেকে নিয়ন্ত্রণ করা যায়। 

তিনি সতর্ক করে বলেন, এই সমস্যা ‘কেবল আমাজনের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়’ এবং ‘সম্ভবত পুরো শিল্পজুড়ে ব্যাপকভাবে ঘটছে।’

শ্মিড জানান, উত্তর কোরিয়ার কর্মীদের চিহ্নিত করার কিছু  লক্ষণ হলো ভুলভাবে ফরম্যাট করা ফোন নম্বর এবং জাল শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত রয়েছে।

গত জুলাই মাসে অ্যারিজোনার এক নারীকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি উত্তর কোরীয়দের প্রায় ৩০০টি মার্কিন কোম্পানিতে চাকরি পেতে সাহায্য করার জন্য একটি ল্যাপটপ ফার্ম পরিচালনার সহায়তা করেছিলেন। 

ওই প্রকল্পের মাধ্যমে অবৈধভাবে ১ কোটি ৭০ লাখ ডলার আয় করা হয়, যার বড় অংশই উত্তর কোরিয়ার তহবিলে পাঠানো হয়েছিল।

গত বছর, সিউলের গোয়েন্দা সংস্থা সতর্ক করেছিল যে উত্তর কোরিয়ার এজেন্টরা লিঙ্কডইন ব্যবহার করে নিয়োগকর্তা ভান করে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা খাতের কর্মীদের কাছে তাদের প্রযুক্তি সম্পর্কিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat