ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ৪৫৪৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানকালে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তের রাঘববাটি এলাকায় অভিযানকালে এসব অস্ত্র ও গুলি জব্দ করে বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।  

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ব্যাটালিয়ন সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। 

৫৩ বিজিবি-এর অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন একব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। 
তিনি জানান, বিজিবি’র নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat