ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৭৮৭৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী মুচলেকা দিয়ে অব্যাহতি পেয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকালে শুনানি নিয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার মেহজাবীন ও আলিসানকে অব্যাহতির এ আদেশ দেন।
আজ সকাল ১০টার দিকে আদালতে আসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। বেলা ১১টার দিকে তারা এজলাসে ওঠেন।
এদিকে হুমকি, ভয় দেখানোর অভিযোগে করা মামলার শুনানিতে আদালতকে অভিনেত্রী জানান, মামলার বাদীকে তিনি কখনো দেখেননি, চেনেন না। তাকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না।
তিনি বলেন, এ মামলার বাদীর ঠিকানা ভুয়া, মোবাইল নম্বরও ১২ ডিজিটের। আইনজীবী আরও বলেন, তিনি একজন অভিনেত্রী। এই বাদীকে চেনেন না, তার সঙ্গে কোনো পরিচয় নাই। অতএব হুমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার সুনাম ক্ষুণ্ন করার কোনো পরিকল্পনা থাকতে পারে। এ জন্য এই মামলা করা হয়েছে।

মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার নীল রঙের জবাব দাখিলের কাগজ বিচারকের সামনে দেন। 

বাদী আমিরুলের পক্ষে আইনজীবী রায়হান গাজী বলেন, আসামিরা ধার্য তারিখে না থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা হয়। আমরা জবাব পাইনি। এই আসামি মামলার বাদীর কাছ থেকে টাকা নিয়েছেন। পরবর্তী সময়ে টাকা ফেরত চাওয়ায় তাকে হুমকি দিয়েছেন।

এ সময় বিচারক বাদীকে জিজ্ঞাসা করেন, ‘আপনাকে কে হুমকি দিয়েছে?’ বাদী বলেন, ‘ওনারা হাতিরঝিল এলাকায় আমাকে হুমকি দিয়েছে।’ তখন বিচারক বলেন, ‘মেহজাবিন হুমকি দিয়েছে?’ বাদী বলেন, ‘না, তার ভাই হুমকি দিয়েছে। বিভিন্ন অপরিচিত লোক দিয়ে তিনি হুমকি দিয়েছেন।’

বিচারক জানতে চাইলে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমরা তাকে (বাদী) কখনোই দেখিনি। তাকে চিনি না। তার সঙ্গে কোনো দিন কথাও হয়নি। বাদী কোনোভাবেই প্রমাণ দিতে পারেননি। বিকাশ-নগদের মাধ্যমে যে ২৭ লাখ টাকা নেওয়ার কথা বলা হয়েছে এটার বিষয়ে কোনো প্রমাণও নেই।’

এ সময় বিচারক বলেন, এই মামলায় বিষয় ২৭ লাখ টাকা না। এটা হুমকি দেওয়ার মামলা। এখানে বিচার্য বিষয় হচ্ছে আপনারা তাকে হুমকি দিয়েছেন কি না?

তখন মেহজাবীন চৌধুরী ও তার ভাই মাথা নেড়ে বলেন, না।

বিচারক বলেন, আর ভবিষ্যতে হুমকি দেবেন কি না? তখন মেহজাবীন চৌধুরী বলেন, হুমকি দেওয়ার কোনো প্রশ্নেই আসে না।

পরে বিচারক এই মামলা থেকে তাদের অব্যাহতি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat