ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৩৪৫৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার কিউবাকে শিগগিরই ‘একটি চুক্তি’ করার জন্য আহ্বান জানিয়েছেন। 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর কিউবা পরিচালিত কমিউনিস্ট দ্বীপটিতে যাওয়া সমস্ত তেল এবং অর্থ বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া এ হুমকিতে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেন, ‘কেউ’ তার দেশকে কী করতে হবে তা বলে দিতে হবে না।’

‘ওয়াশিংটন কয়েক দশক ধরে তার দ্বীপ প্রতিবেশীর ওপর অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার মতো নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, তবে ট্রাম্প সাম্প্রতিক দিনে চাপ আরও বাড়িয়েছেন।’

মার্কিন বিশেষ বাহিনী চলতি মাসে এক অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে, যার ফলে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টর কয়েক ডজন নিরাপত্তা কর্মী নিহত হয়। নিহতদের মধ্যে অনেকেই কিউবার নাগরিক ছিলেন।

যদিও মাদুরোর সহযোগীরা অন্তর্বর্তী সরকারে রয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন নৌ অবরোধের মাধ্যমে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেলখাত নিয়ন্ত্রণ করছে।

 রোববার সকালে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ‘কিউবার কাছে আর কোনো তেল বা অর্থ যাবে না ‘ ‘আমি দৃঢ়ভাবে তাদের একটি চুক্তি করার পরামর্শ দিচ্ছি, খুব দেরি হওয়ার আগেই।’

তিনি বলেন, ‘কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে আসা বিপুল পরিমাণ তেল এবং অর্থের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেছে। বিনিময়ে, কিউবা শেষ দুই ভেনেজুয়েলার স্বৈরশাসকের জন্য 'নিরাপত্তা পরিষেবা' প্রদান করেছে, কিন্তু এখন আর নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat