ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৩৪৫৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ও মিরুখালী ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ২টি ব্রিজ নির্মাণ করে দিয়েছেন স্থানীয়  যুবদলের নেতাকর্মীরা। এতে দীর্ঘ ৬ বছর ধরে ওই এলাকার সাতটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।

আজ সোমবার দুপুরে ব্রিজ ২টির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনিসহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আম্ফানের ৬ বছর পেরিয়ে গেলেও আলগীপাতাকাটা খাল ও বাদুরা খালের ওপর ভাঙ্গা ব্রিজ ২টি পুননির্মাণ করা হয়নি। এতে ৭টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ ভোগান্তিতে ছিল। বিষয়টি স্থানীয় যুবদলের নেতা-কর্মীদের নজরে আসলে নিজেদের উদ্যোগে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ব্রিজ ২টি পুননির্মাণের ব্যবস্থা করেন।

এ বিষয়ে যুবদল নেতা এ আর মামুন খান বলেন, সেতু ২টি ভাঙার কারণে এ অঞ্চলের হাজার হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে আমরা সেতু দুটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat