ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৬-০১-১৭
  • ৫৪৬৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে উঠে পতাকা নামানোর ঘটনায় এক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। একই সাথে আরও কয়েকজনকে সহিংস বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার  করা হয়েছে  বলে জানিয়েছে  পুলিশ। 

এই ঘটনায় সংঘর্ষে একাধিক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেট্রোপলিটন পুলিশ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, চলমান বিক্ষোভের সময় এক ব্যক্তি অবৈধভাবে দূতাবাসের নিজস্ব এলাকায় প্রবেশ করে একাধিক বারান্দা পেরিয়ে ছাদে ওঠেন এবং সেখান থেকে একটি পতাকা নামিয়ে ফেলেন।

পুলিশ জানায়, চলমান বিশৃঙ্খলার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। 

পুলিশ আরও  জানায়, এ ঘটনায় সহিংস বিশৃঙ্খলার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।

গত সপ্তাহে লন্ডন পুলিশ ইরানের দূতাবাসে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে ও নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ঘোষণা দেয়।

এর আগে, গত সপ্তাহে শনিবার এক বিক্ষোভকারী লন্ডনে ইরানি দূতাবাসের পতাকা নামিয়ে ১৯৭৯ সালের বিপ্লবের আগে ব্যবহৃত পতাকা উত্তোলন করেন।
 
এদিকে, ইরানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। 

পর্যবেক্ষকদের মতে, এই সব বিক্ষোভে হাজারো মানুষ নিহত হলেও, সাম্প্রতিক দিনগুলোতে আন্দোলনের তীব্রতা কিছুটা কমেছে।

ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে বিক্ষোভ গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজার বন্ধের মাধ্যমে শুরু হয়, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসনব্যবস্থা অপসারণের দাবিতে গণআন্দোলনে রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat