ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৪৫৬৬৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আ.স.ম. জামশেদ খোন্দকার। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ‎‎নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের দাপ্তরিক কাজের সাথে মিলিয়ে গণভোটের প্রচার চালিয়ে যেতে হবে।

তিনি জেলখানায় বন্দিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, দৈনন্দিন খেলাধুলা, বইপড়া ও বিনোদনের ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করেন।

এ সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান জানান, স্বাস্থ্য বিভাগের নিদের্শনা মোতাবেক ডাক্তারগণ রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি গণভোট বিষয়ে সচেতন করছে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সভায় জানানো হয়, শুক্রবার জুম্মার দিনে সকল মসজিদে ইমামগণ খুতবায় গণভোট সম্পর্কে মুসল্লীদের সচেতন করছেন এবং নামাজ শেষে লিফলেট বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat