ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৬৭৬৭৬৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডকে হারিয়ে মূল পর্বের টিকিট কেটেছিল ইতালি। মূল পর্ব এসে সেই প্রতিশোধ নিলো স্কটিশরা। ৭৩ রানের বড় ব্যবধানের হার দিয়ে বিশ্বকাপ অভিষেক হয়েছে ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। 
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেন্সে টসে হেরে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৬ রান তোলে দুই ওপেনার জর্জ মানসি ও মাইকেল জোন্স। ৫৪ বলে ১৩ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৮৪ রান করেন মানসি। ৩০ বলে ৩৭ রান করে বিদায় নেন জোন্স।
ব্রেন্ডন ম্যাকমুলেন ঝড় তোলেন। তার সঙ্গে ৪ ওভার ক্রিজে থেকে ৪৮ রান তোলেন অধিনায়ক রিচি বিরিংটন। শেষ দিকে মাইকেল লিস্কের ২২ রাঙের ক্যামিওতে ৪ উইকেটে ২০৭ রানের পাহাড় গড়ে স্কটল্যান্ড। ব্রেন্ডন ম্যাকমুলেন ১৮ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।  
২০৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে বিপদে পড়ে ইতালি। বেন মানেন্তি ৫২ ও হ্যারি মানেন্তি ৩৭ রান করে প্রতিরোধ গড়লেও মাইকেল লিস্কের ঘূর্ণিতে ১৬.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় তারা। 
ফিল্ডিংয়ে চোট পাওয়ায় ব্যাট করতে পারেননি ইতালি অধিনায়ক ওয়েন ম্যাডসেন। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পারফরম্যান্স করেন লিস্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat