ব্রেকিং নিউজ :
নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৬-০২-১০
  • ৬৭৮৭৬৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপকে কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে হবে। নইলে ইউরোপ ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকিতে থাকবে।

মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

লে মোঁদ, দ্য ইকোনমিস্ট ও দ্য ফিন্যান্সিয়াল টাইমসসহ ইউরোপের একাধিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাখোঁ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের ‘হুমকি’ ও ‘ভীতি প্রদর্শন’ শেষ হয়ে যায়নি। আত্মতুষ্টির বিরুদ্ধে জোরালো আহ্বান জানান তিনি ।

ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের আগে তিনি ইইউর একক বাজারকে ‘সহজ’ ও ‘আরও গভীর’ করার পক্ষে মত দেন। একই সঙ্গে বাণিজ্য অংশীদারিত্ব ‘বৈচিত্র্যময়’ করার কথা বলেন তিনি।

মাখোঁ বলেন, ‘হুমকি ও ভীতি প্রদর্শন করা সত্ত্বেও হঠাৎ ওয়াশিংটন পিছু হটে। আমরা ভাবি বিষয়টি শেষ হয়ে গেছে। কিন্তু এক মুহূর্তের জন্যও তা বিশ্বাস করার মত নয়। প্রতিদিনই ওষুধ শিল্প, ডিজিটাল প্রযুক্তি নিয়ে হুমকি আসছে।’

তিনি বলেন, ‘যখন প্রকাশ্য আগ্রাসন থাকে, তখন আমাদের নতিস্বীকার করা বা মীমাংসায় পৌঁছানোর চেষ্টা করা উচিত নয়।’ ‘এই কৌশলে আমরা মাসের পর মাস চেষ্টা করেছি। এটি কাজ করছে না। বরং কৌশলগতভাবে ইউরোপের নির্ভরতা বৃদ্ধির দিকে পরিচালিত করছে।’

মাখোঁ জানান, সবুজ ও ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে ইইউর বছরে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউরো সরকারি ও বেসরকারি বিনিয়োগ প্রয়োজন। মার্কিন মুদ্রায় যার পরিমাণ প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার।

একই সঙ্গে তিনি নতুন করে যৌথ ইউরোপীয় ঋণের আহ্বান জানান। ফ্রান্স দীর্ঘদিন ধরে এই প্রস্তাব দিয়ে আসছে। তবে অন্যান্য কিছু দেশ তা প্রত্যাখ্যান করেছে।

মাখোঁ বলেন, ‘ভবিষ্যতের এসব ব্যয় মেটাতে এখনই যৌথ ঋণ গ্রহণের ব্যবস্থা চালুর সময় এসেছে। এ লক্ষ্যেই ভবিষ্যতমুখী ইউরোবন্ড ইস্যু করা জরুরি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat