ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২৬-০২-২২
  • ৭৬৮৭৭৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) গতকাল শনিবার জানিয়েছে যে, তারা চাদ সীমান্তে আল-টিনা শহরটি দখল করেছে। আরএসএফ দেশটির নিয়মিত সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পূর্বে এই শহরটি সেনাবাহিনীর মিত্র যৌথ বাহিনীর দখলে ছিল বলে ধারণা করা হচ্ছে। সুদানের যৌথ বাহিনী ২০২৩ সালের এপ্রিল মাস থেকে আরএসএফের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে।

‘আরএসএফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির সঙ্গে এক ভিডিও শেয়ার করেছে, যাতে দেখা যায় তাদের কিছু যোদ্ধা ‘আল-টিনা জেলা’ লেখা ব্যানারের নিচে উল্লাস করছে।’

সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি, তবে দারফুরের সেনা-পন্থী গভর্নর মিন্নি মিন্নাউই ‘নিরপরাধদের বিরুদ্ধে বারবার অপরাধমূলক আচরণের সূচনা করেছেন’ বলে নিন্দা জানিয়েছেন।

সুদানের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং ১ কোটি ১০ লাখ লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে, যা জাতিসংঘের মতে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলোর মধ্যে একটি।

গত বৃহস্পতিবার, সুদানের ওপর জাতিসংঘের স্বাধীন তথ্য-অনুসন্ধান মিশন বলেছে, গত অক্টোবরে দারফুর কেন্দ্র এল-ফাশারে আরএসএফের আক্রমণ "গণহত্যার লক্ষণ" বহন করে।

এল-ফাশারের পতনের পর থেকে আধাসামরিক বাহিনী চাদ সীমান্তের কাছে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে এবং গত বছরের শেষে দুই চাদীয় সৈন্য নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat