ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৫
  • ৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- প্রথমবারের মতো খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য চার্চ নির্মান করতে যাচ্ছে সৌদি আরব। এ জন্য রোমান ক্যাথলিকদের শীর্ষ প্রতিষ্ঠান ভ্যাটিকানের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। মিসরের কয়েকটি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে কাতারভিত্তিক আল জাজিরা এ খবর জানিয়েছে। ইজিপ্ট ইনডিপেনডেন্ট নামের মিশরের একটি পত্রিকা বলছে, চার্চ বানাতে এপ্রিলে সৌদি আরবের সঙ্গে ভ্যাটিকানের চুক্তি হয়। সৌদি আরবে এক বৈঠকে এ চুক্তি হয় বলে দাবি পত্রিকাটির। এ জন্য ভ্যাটিকানের পক্ষে যাজক জিন-লুইস তাউরান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। তবে এ খবরের সত্যতা যাচাইয়ে সৌদি কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদিও সম্প্রতি ভ্যাটিকান নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তাউরান সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে নিশ্চিত করেছে। একই সঙ্গে তিনি আরও বলেন, এর মাধ্যমে ভবিষ্যতে আরো আলোচনার সুযোগ তৈরি হয়েছে। তবে এই চুক্তির অধীনে সৌদি আরবে চার্চ নির্মাণের বিষয়ে তিনি কোনও তথ্য দেননি। সৌদি সফর শেষে ভ্যাটিকান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তাউরান বলেন, ‘সাক্ষাতের সময় আমি স্কুলগুলোতে যেন খ্রিস্টান এবং অমুসলিমদের সম্পর্কে ভালো কথা বলা হয় এবং তারা কখনোই দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসাবে বিবেচিত না হয় সে ব্যাপারে জোর দিয়েছি।’ উল্লেখ্য, কট্টর ওহাবি মতাদর্শ দ্বারা পরিচালিত সৗদি আরবে বর্তমানে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনও ধর্ম প্রকাশ্যে পালন করা যায় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat