ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১২৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জুলাইয়ের প্রথম সপ্তাহে নতুন স্মার্টফোন আনছে চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি।

চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে ‘সিসি’ সিরিজের নতুন দুটি স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, আগামী ২ জুলাই চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বেইজিংয়ের কোম্পানিটি এক অনুষ্ঠানে ফোন দুটি প্রকাশ করবে। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এই ফোন দুটি তৈরি করেছে কোম্পানিটি।

ইতিমধ্যেই ইন্টারনেটে এই ফোনের ছবি আর স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। আকর্ষণীয় করতে এই দুই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা আর ডিসপ্লের নিচে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোনে।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শাওমি সিসি ৯-এর দাম শুরু হচ্ছে ২,৫৯৯ ইউয়ান থেকে (প্রায় ২৬ হাজার ২০০ টাকা) থেকে। শাওমি সিসি ৯ই-এর দাম শুরু হচ্ছে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৬ হাজার  ১০০ টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুটি স্মার্টফোন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat