ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৯
  • ৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পায়ের ওপর ভর করে সারাদুনিয়া ঘুরি। সেই পায়ের যত্ন নিতে বা সৌন্দর্য ধরে রাখতে আমরা অনেক সময়ই উদাসীন। অনেকেই মাঝে মাঝে একটু ময়েশ্চারাইজার পায়ে মেখে মনে করেন পায়ের যত্ন নেয়া হলো। এবার পা থাকবে উজ্জ্বল, কোমল, দাগহীন, মসৃন।
গরমে রোদের তাপে পায়ে ছোপ ছোপ কালো দাগ দেখা দেয়, কখনো জুতার কারণেও পায়ে দাগ পড়ে। বৃষ্টিতে ভিজে পায়ে ইনফেকশন হতে পারে। ময়েশ্চারাইজারের অভাবে পা শুষ্ক হয় যায়। এমন পা দেখতে ভালো দেখায় না, সত্যি সত্যি সুন্দর পা পতে পারেন খুব সহজে। মানতে হবে মাত্র কয়েকটি পদ্ধতি। জেনে নিন: কলা-নারকেল তেল কলা আর নারকেল তেল দু’টোই ময়েশ্চারাইজারের ভালো উৎস। একটি পাকা কলা খুব ভালো করে চটকে নিন। এবার ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে পায়ে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। দুধের সর- ওটমিল  প্রথমে আধা কাপ ওটমিল সমপরিমাণ গরম পানিতে ভিজিয়ে পায়ে স্ক্র্যাব করে নিন। এবার পা ধুয়ে দুধের সর ম্যাসাজ করে নিন। কমপক্ষে আধাঘণ্টা রেখে ধুয়ে নিন। গ্লিসারিন-লেবু  গরম পানিতে আধা চা চামচ গোলাপজল দিয়ে মাত্র ৫মিনিট পা ভিজিয়ে রাখুন, এবার খুব ভালো করে ঘষে মরা কোষগুলো তুলে নিন। ২ টেবিল চামচ গ্লিসারিন ও লেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ লবণ দিয়ে ম্যাসাজ করুন ২ মিনিট। এবার ধুয়ে নিন। যারা খুব ব্যস্ততার জন্য অনেক সময় নিয়ে যত্ন নেওয়ার সময় পান না। পা সুন্দর রাখার এই পরামর্শগুলো তাদের জন্যই দেয়া। এর যেকোনোটি সপ্তাহে অন্তত দুইদিন নিয়মিত করুন। পায়ের যে সৌন্দর্য বাড়বে, সেই পার্থক্য দেখতে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat