ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে খেলবেন না ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। গতকাল  সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন  এ প্রোটিয়া ব্যাটসম্যান। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

আগের দিন তিনি জানান, আগামী মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না তিনি। আর গতকাল ডি ভিলিয়ার্স বলেন, টেস্ট ক্রিকেটে দ্রুতই ফিরছি না আমি। ঘরোয়া টি-টোয়েন্টিতে আগে খেলতে চাইছি। আমি কতটা ভালো আছি, বোঝা যাবে এতে। এটা অবশ্যই আমার শেষ নয়, তবে টেস্টে ফেরার আগে সময় নিয়ে আমি নিজেকে প্রস্তুত করতে চাই।

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে যথারীতি দলে ছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে সিরিজের প্রথম টেস্টের আগে সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে তিনি স্বদেশে ফিরে যান। শিগগিরই দ্বিতীয় সন্তানের পিতা হচ্ছেন ৩৩ বছরের এবি ডি ভিলিয়ার্স। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন তিনি। আর ৬ মাস মাঠের বাইরে থাকায় এতে তিনি নার্ভাসও।

ডি ভিলিয়ার্স বলেন, যে কোনো সিরিজের আগেই আমি নার্ভাস থাকি। আর এবার দীর্ঘদিন খেলার বাইরে ছিলাম। পরবর্তী ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) যথারীতি খেলবেন এবি ডি ভিলিয়ার্স। তবে আগামী জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে আইপিএল থেকে আগেভাগে স্বদেশে ফিরতে পারেন তিনি।

পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২৮শে সেপ্টেম্বর। আর ব্লুমফন্টাইনে  সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী ৬ই অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat