ও একজন আহত হয়েছে।
আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বরিশালের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বরিশাল থেকে ফরিদপুরগামী মাইক্রোবাসটি দোয়ারিকা-শিকারপুর সেতুর বাইপাস সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সমীর ও বরিশাল নগরীর সাগরদী এলাকার ব্যবসায়ী মনির নিহত হন। আহত অন্য দুজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। ওসি আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ভোররাতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117