। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হারবাংয়ের ইনানি রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুলের বাড়ি চকরিয়া উপজেলার চিরিঙ্গা পৌরসভার স্টেশন বাজার এলাকায়। তিনি ওই এলাকার মৃত রশিদ আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, এনামুল মাইক্রোবাসে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হারবাং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান এনামুল। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117