৩৮৮ রান করেছে বাংলাদেশ। মুশফিকদের চেয়ে ২৯৯ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিং শুরু করেছে স্বাগতিকরা। ফলো অন থেকে ৯৯ রান দূরে ছিল বাংলাদেশ।ব্যাটিং করতে নেমে ভারতকে স্বস্তি থাকতে দেননি তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে মুরালি বিজয়কে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে পরিণত করেন তিনি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এই ইনিংসে মাত্র ৭ রান করে আউট হন।কোহলির লক্ষ্যটা পরিস্কার। আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের সামনে এমন একটা লক্ষ্য দাঁড় করানো যেটা পার করা বাংলাদেশের পক্ষে সম্ভব না হয়। আর নিশ্চিতভাবে বাংলাদেশের ১০ উইকেট নেবার জন্য পর্যাপ্ত সুযোগও বোলারদের সামনে রাখবেন কোহলি।ভারতের ব্যাটসম্যানরা যাতে সহজে রান নিতে না পারেন সেজন্য সঠিক লাইন লেন্থে বল করতে হবে বাংলাদেশের বোলারদের। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117