বাড়তি মেদ কমাতেই তাঁর এই কিক বক্সিং শেখা।এপ্রিল থেকে শুরু হবে কারিনার নতুন ছবি ‘ভিরে ডি ওয়েডিং’-এর শুটিং। তার আগেই নায়িকা হওয়ার জন্য নিজের শরীরকে ঠিক করতে চান সাবেক এই জিরো ফিগার নায়িকা। সূত্র জানায়, শরীরের অতিরিক্ত মেদ কমাতে যা যা করা দরকার, তার কোনোটাই বাদ রাখছেন না কারিনা।যোগব্যায়াম তো ছিলই, এখনো আছে, এর পাশাপাশি কারিনা সপ্তাহে তিন দিন কিক বক্সিংয়ের ক্লাসে হাজির হচ্ছেন। জানা গেছে, প্রিয় বন্ধু অমৃতা আরোরা লাদাখের পরামর্শেই কিক বক্সিংয়ের ক্লাসে ভর্তি হয়েছেন কারিনা।আধুনিককালে বলা হয়, নারীর গর্ভধারণের পর বাড়তি ওজন কমাতে কিক বক্সিং বেশ কার্যকর। কারিনার বান্ধবী অমৃতা আরোরা নিজেও কিক বক্সিং করে লাভবান হয়েছিলেন। তাই বন্ধুর পরামর্শে কিক বক্সিং শুরু করেছেন কারিনা। কাজেই ভক্তরা আশা করতেই পারেন, এ বছরের শেষ নাগাদ নতুন চেহারা নিয়ে, নতুন ছবিতে, নতুন চমক নিয়েই হাজির হবেন সদ্য মা হওয়া এই নায়িকা। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117