ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০২-১৪
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিমান চলাচলে কেউ বাধা সৃষ্টি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিনিধি: -বিমান চলাচলে কেউ বাধা সৃষ্টি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন করাদণ্ড বা পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, কোনো ব্যক্তি বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে যাবজ্জীবন কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা জরিমানা, এমনকি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও হবে।
আইনের খসড়ায় মৃত্যুদণ্ডের বিষয়টি না থাকলেও নতুন করে বিষয়টি সংযোজিত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এছাড়া বিমান চলাচলে আলোক প্রক্ষেপণসহ কারিগরি বিষয়ে হস্তক্ষেপ করলে বা বাধা দিলে অনধিক যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat