ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০২-১৪
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আমৃত্যু কারাগারে থাকতে হবে:আপিল বিভাগ
নিজস্ব প্রতিনিধি:- যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আমৃত্যু কারাগারে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।আজ মঙ্গলবার গাজীপুরের একটি হত্যা মামলার শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই মন্তব্য করেন। বেঞ্চের অপর তিনজন হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।এ বিষয়ে ওই হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের জানান,  দণ্ড বিধি অনুযায়ী , যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছর কারাগারে থাকতে হবে। কিন্তু আজ প্রধান বিচারপতি বলেছেন, যাবজ্জীবন মানে, ‘ন্যাচারাল লাইফ ডেথ’ । পূর্ণাঙ্গ রায় পেলে এ বিষয়ে জানা যাবে।মাহবুব হোসেন আরো জানান, মামলার শুনানিকালে আসামিদের মৃত্যুদণ্ড  কমিয়ে যাবজ্জীবন  করতে আবেদন করলে  আদালত বলেন,  ‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড’।এ বিষয়ে আইনি যুক্তি জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হত্যা মামলার শুনানিকালে আদালত এই মন্তব্য করেছেন। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। মামলার বিবরণ থেকে জানা যায়,  ২০০১ সালে গাজীপুরে জামান নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন নিহতের বাবা সিরাজুল ইসলাম  বাদী হয়ে গাজীপুর মডেল থানায় একটি হত্যা মামলা  করেন। পরে গাজীপুর বিচারিক আদালত  ২০০৩ সালে তিনজনকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন আনোয়ার হোসেন ও আতাউর রহমান আপিল করেন। পরে হাইকোর্ট তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখেন।হাইকোটের এ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে আজ শুনানি শেষে রায়ের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat