মালয়ালম ছবির জনপ্রিয় এই অভিনেত্রীর নাম ভাবনা। এই অভিনেত্রী পুলিশকে জানান, শুক্রবার রাতে নিজের গাড়িতে কোচির আথানি এলাকা অতিক্রম করছিলেন তিনি। সেই সময়ই অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি তার গাড়ি থামিয়ে জোর করে তাতে উঠে পড়ে। চলন্ত গাড়িতেই ভাবনার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পালারিভাট্টোমের কাছে এসে গাড়ি থেকে নেমে চম্পট দেয় তারা। ভাবনা জানিয়েছেন, দুষ্কৃতীরা তার বেশ কিছু ছবি ও ভিডিও তোলে।চূড়ান্ত হেনস্তা হওয়ার পর এক পরিচালকের বাড়িতে গিয়ে ওঠেন তিনি। পরিচালককে সব কথা খুলে বলার পর পুলিশে খবর দেওয়া হয়। এমন অপ্রত্যাশিত ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছেন অভিনেত্রী। এ ঘটনায় গ্রেফতার করা হয় ভাবনার গাড়ির চালককে। তবে দুর্বৃত্তদের ধরতে পারেনি পুলিশ।ভারতের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুনীল কুমার ওরফে পালসার সুনি নামে এক ব্যক্তির নেতৃত্বে শ্লীলতাহানির ঘটনা ঘটে। তার উসকানিতেই পুরো ঘটনাটি ঘটে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117