ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০২-২৭
  • ৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের কারগিল যুদ্ধে নিহত সেনাসদস্য ক্যাপ্টেন মানদিপ সিংয়ের মেয়ে গুরমেহের কাউরকে,ধর্ষণের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কারগিল যুদ্ধে নিহত সেনাসদস্য ক্যাপ্টেন মানদিপ সিংয়ের মেয়ে গুরমেহের কাউর; পড়ছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি তিনি ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির অঙ্গসংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদের (এভিবিপি) বিরুদ্ধে সরব হয়েছিলেন। জবারে গুরমেহেরকে ‘ধর্ষণের হুমকি’ দেওয়া হয়েছে। রোববার একটি প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে গুরমেহের বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। আমি মনে করি, এটা খুবই ভয়ংকর, যখন কেউ আপনাকে নাশকতা বা হত্যার হুমকি দেয়।’এভিবিপিকে উদ্দেশ করে গুরমেহের বলেন, ‘জাতীয়তাবাদের নামে ধর্ষণের হুমকি দেওয়া ঠিক না।’খবরটি পৌঁছায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও। অন্যদের মতো সহানুভূতি জানান তিনিও। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘এটা শুনে রাখেন। এটা বিজেপি। তারা আমাদের দেশ ধ্বংস করে দেবে। তাদের গুণ্ডাবাজির বিরুদ্ধে সবার সোচ্চার হতে হবে।’গত বৃহস্পতিবার দিল্লি ইউনিভার্সিটির রামজাস কলেজে বামপন্থীদের ছাত্রসংগঠন এআইএসএ ও এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। কলেজে একটি সেমিনারে উমার খালিদ ও শেহলা রসিদ নামের দুই শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে ওই সংঘর্ষ বাধে। পরে সেমিনারটি প্রত্যাহার করা হয়।ওই সংঘর্ষের পর গুরমেহের তাঁর ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করেন। ওই ছবিতে তাঁকে একটি প্ল্যাকার্ড হাতে দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি এবিভিপিকে ভয় পাই না। আমি একা নই। ভারতের প্রত্যেক শিক্ষার্থী আমার সঙ্গে আছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat