ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০২-২৮
  • ৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি:- গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও কমিনিউস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি)। এর মধ্যে রয়েছে ১ থেকে ১৪ মার্চ পর্যন্ত লাগাতার আন্দোলন ও ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মস‍ূচি। এরপরেও যদি গ্যাসের দাম না বাড়ানোর দাবি মেনে না নেয়, তাহলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে বামপন্থি দলগুলোর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশে কমিনিউস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দলের পক্ষে এ ঘোষণা দেন কমিনিউস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ।এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করেছে দলের নেতাকর্মী। হরতাল শেষে সমাপনী সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এতে আবু জাফর বলেন, দেশ লাভবান। তারপরেও গ্যাসের দাম কেন বেড়েছে। কারণ উন্নয়নের নামে মানুষের পকেট কাটছে সরকার। এটা হতে দেওয়া হবে না।তিনি বলেন, ১ মার্চ থেকে যদি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া চালু থাকে তাহলে ১ থেকে ১৪ মার্চ লাগাতার আন্দোলন করবে সিপিবি। এরপর দাম বৃদ্ধির প্রতিবাদে ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে।এরপরেও যদি সরকারের টনক না নড়ে তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি। সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান তার সঙ্গে সহমত পোষণ করে বলেন, সরকার লুটেরা গোষ্ঠীর পক্ষে কাজ করছে। যার বোঝা বহন করতে হবে সাধারণ মানুষকে। কিন্তু আমরা তা হতে দেবনা।তিনি বলেন, আমাদের আজকের হরতালে দেশের ৯৯ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তাদের সঙ্গে নিয়েই আমরা আন্দোলন সফল করবো।এ সময় আরও বক্তব্য রাখেন- কমিনিউস্ট পার্টির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা আব্দুর রাজ্জাক, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat