নিহত শিশুর নাম মো. শামীম (১১)। সে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আমির আলীর ছেলে। নিহত শিশু শামীমের চাচা মো. হানিফ জানান, কামরাঙ্গীরচরে বিদ্যুৎ অফিস গলির একটি বাসায় ভাড়া থাকে শামীমের পরিবার। বিকেলে গলিতে খেলার সময় পাশের একটি ভবনের ছাদ থেকে কয়েকটি ইট শামীমের গায়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117