আজ শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বন্দুকযুদ্ধে নিজেদের চার সদস্যও আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) ড. এ কে এম ইকবাল হোসেন ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলি পাহাড়ি এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ।’‘এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে খুইল্লা ডাকাত নিহত হয়।’পুলিশ জানায়, নিহত ব্যক্তি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল গ্রামের বাসিন্দা। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117