ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৭
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দলগতভাবে খেলতে পারলে বাংলাদেশ জয় পাবে
স্পোর্টস ডেস্ক:-শ্রীলঙ্কার সাথে টেস্টে দলগতভাবে খেলতে পারলে বাংলাদেশ জয় পাবে বলে আশাবাদী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।গলে প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ দল।দুই ম্যাচের এই টেস্ট সিরিজে বহুদিন পর টেস্টে ফিরে এসেছেন পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে সর্বশেষ দুটি টেস্ট খেলেছিলেন তিনি। অন্যদিকে অধিনায়ক মুশফিকুর রহিম খেলছেন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে। তার জায়গায় উইকেট কিপিং করবেন লিটন দাস।উইকেট কিপিং থেকে সরিয়ে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে মুশফিকের খেলা বেশ আলোচিত হয়েছে সম্প্রতি। অধিনায়কত্ব, উইকেট কিপিং এবং ব্যাটিং তিনটি দায়িত্ব তার ওপর বেশি চাপ ফেলতে পারে এনিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে।"আমার মনে হয় না এটা কোন সমস্যা। সাঙ্গাকারা, ম্যাককুলাম, ধোনি এরা সেটা করেছেন। কিন্তু আমার মনে হয় মুশফিকের ক্যারিয়ারটা দীর্ঘায়িত করার জন্য, ব্যাটিংয়ের দিকে বেশী কনসান্ট্রেট করার জন্য হয়তো একটু চাপ কমাতে একজন এক্সট্রা উইকেট কিপার নেয়া হয়েছে"। বলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং উইকেট কিপার খালেদ মাসুদ পাইলট।গত ভারত টেস্ট থেকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন হয়েছে মুস্তাফিজুর রহমান এবং লিটন দাস ছাড়াও দলে এসেছেন শুভাশিষ রায়। বাদ পড়েছেন সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি এবং তাইজুল ইসলাম।খালেদ মাসুদ বলেন, উইকেট যদি স্লো থাকে এবং বল ঘুরে তাহলে মুস্তাফিজ ভালো করতে পারে।তার মতে, দলীয় শক্তির দিক থেকে বর্তমানে শ্রীলংকা এবং বাংলাদেশের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।"নিউজিল্যান্ড এবং ভারতে অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে ভালো করেছে, কিন্তু দলগতভাবে পারফর্ম করতে পারেনি। কিন্তু একটা দিনে যদি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটি দিকেই ভালো করতে পারে তাহলেই সাকসেস আসবে"।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat