বাস্তবে নয়, রফিক শিকদারের পরিচালনায় ‘হৃদয় জুড়ে’ ছবির দৃশ্য এটি। এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে ফাঁসির দৃশ্যের দৃশ্যধারণ করা হয়েছে। নায়কের ফাঁসি কার্যকরের দৃশ্য ধারণে উপস্থিত ছিলেন ছবিতে তার সঙ্গে জুটি বাঁধা ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশনের প্রথম সিনেমা ‘হৃদয় জুড়ে’। ছবিটি পরিচালনার পাশাপাশি এর গল্প লিখেছেন নির্মাতা নিজেই। নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও এতে আরো অভিনয় করবেন কাজী হায়াৎ, রজতাভ দত্ত, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমূখ। সংগীত পরিচালনায় থাকছেন বেলাল খান, ইমরান ও আহমেদ ইমন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117