ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৩-১১
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মিজারুল কায়েস আর নেই
নিউজ ডেস্ক :- ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মিজারুল কায়েস আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে বেশ কিছু দিন ধরে অসুস্থ তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।গত ১৩ ফেব্রুয়ারি ব্রাসিলিয়ার হাসপাতালটিতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন মিজারুল কায়েস। তিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় ছিলেন। ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলের সাও পাওলোর উদ্দেশে রওনা দেন। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন রাষ্ট্রদূত।সাও পাওলোতে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হলেও মিজারুল কায়েস সেখানে ভর্তি হননি। শ্বাসকষ্টের দরুণ তিনি সাও পাওলো থেকে সড়কপথে ব্রাসিলিয়াতে যান এবং সেখানে গিয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।এরপর তাকে ব্রাসিলিয়ার ওই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।ব্রাজিলে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে মিজারুল কায়েস যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পররাষ্ট্র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat