ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৩-১১
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক ও জঙ্গিসঙ্গী খালেদা জিয়া জঙ্গির সঙ্গীত্ব ত্যাগ করেনি : হাসানুল হক ইনু
নিজস্ব প্রতিনিধি:- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক ও জঙ্গিসঙ্গী খালেদা জিয়া জঙ্গির সঙ্গীত্ব ত্যাগ করেনি। জঙ্গি উৎপাদন-পুনরুৎপাদনের কারখানা বিএনপি এখনও প্রকাশ্যেই জঙ্গির সঙ্গী হয়েই আছে। শনিবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাসদ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।হাসানুল হক ইনু বলেন, দেশ জঙ্গি দমনের যুদ্ধ পরিস্থিতি অতিক্রম করছে। জঙ্গিবাদী নেটওয়ার্কগুলো চিহ্নিত হয়েছে। জঙ্গিবাদী নেটওয়ার্কগুলো ধ্বংসের অভিযান চলছে। তবে জঙ্গিরা এখনও সম্পূর্ণ পরাজিত হয়নি। আত্মসমর্পণ করেনি।তিনি বলেন, জঙ্গি দমনের যুদ্ধের চশমা দিয়ে দেশের চলমান রাজনীতি ও ভবিষ্যত রাজনীতির গতি-প্রকৃতি দেখতে হবে।তথ্যমন্ত্রী বলেন, এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান যেমন অপরিহার্য ঠিক তেমনই জঙ্গিদের সম্পূর্ণ পরাজিত করা এবং জঙ্গির সঙ্গীকেও গণতান্ত্রিক রাজনীতির মাঠ থেকে বর্জন ও বিদায় করাও অপরিহার্য।তিনি বলেন, নির্বাচন বা কোনো অজুহাতেই জঙ্গি ও জঙ্গি-সঙ্গীর সঙ্গে আপস, সমঝোতা বা মিটমাটের সুযোগ নেই। নির্বাচন এবং জঙ্গি ও জঙ্গির সঙ্গীকে হালাল করা দলকষাকষির বিষয় না। জঙ্গি দমনের এ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই জাতিকে রাজনীতি ও অর্থনীতির দুইটি অংক মেলাতে হবে।জঙ্গি ও জঙ্গিসঙ্গীকে কোনো ছাড় না দিয়ে শূন্য সহিষ্ণ নীতির ভিত্তিতে দমন অভিযান অব্যাহত রাখার পরামর্শ দিয়ে হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধীদের বিচার, দুর্নীতির বিচার, আগুনে মানুষ পুড়িয়ে হত্যার বিচার অব্যাহত রাখতে হবে। শান্তি ও উন্নয়নের ধারা বেগবান করতে হবে। সংবিধান অনুযায়ী যথা সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা।হাসানুল হক ইনুর সভাপতিত্বে সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইকবাল হোসেন খান, রেজাউল করিম তানসেন এমপি, আফরোজা হক রীনা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat