ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৩-১১
  • ৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৬৯০ কোটি টাকার লেনদেন হচ্ছে
নিজস্ব প্রতিনিধি:- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৬ সালের অক্টোবরের মাসিক প্রতিবেদন অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৬৯০ কোটি টাকার লেনদেন হচ্ছে। আজ শনিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ ব্যাংক এ সেবার বর্তমান সার্ভিস চার্জ কমানোর জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলো এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে একাধিকবার সভা করেছে এবং ওই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত বিপুল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০১০ সাল থেকে ব্যাংক-লেড মডেল অনুসরণ করে ব্যাংকগুলোকে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের অনুমোদন প্রদানের উদ্যোগ নেয়।অর্থমন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকগুলোকে শাখার পরিবর্তে এজেন্ট নিয়োগ করে আর্থিক সেবা দেওয়ার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে ব্যয়ের বিষয়টির সঙ্গে এজেন্টের সহজলভ্যতা এবং স্বল্প সময়ের বিষয়টি বিবেচনা করলে তা গ্রাহকের জন্য সুবিধাজনক প্রতীয়মান হয়।অর্থমন্ত্রী আরো বলেন, প্রচলিত ব্যাংকিং সেবা গ্রহণের জন্য পার্শ্ববর্তী শাখায় যাওয়া-আসার খরচ এবং সময় ব্যয়ের বিপরীতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলনামূলক কম খরচে গ্রাহকের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।মুহিত বলেন, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে যা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ সেবা আরো কম খরচে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat