ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৬
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
নিজস্ব প্রতিনিধি:-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার গুণগত মানের জন্য প্রশ্নপত্র ফাঁস একটি সমস্যা। তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে জড়িতদের বিষয়ে পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সারা দেশে মেধা অন্বেষণ কার্যক্রম উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করা হয়। আমরা সব কেন্দ্রকেই পর্যবেক্ষণের আওতায় রাখি। তারপরও দু-একটি জায়গায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে।’মেধা অন্বেষণ কার্যক্রমের ব্যাপারে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে ষষ্ঠ থেকে অষ্টম, নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ এ তিনটি ধাপে মেধা অন্বেষণ হবে। চারটি বিষয়ে মেধা যাচাই ও বাছাই করা হবে। বিষয়গুলো হচ্ছে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ।আগামী ৩০ মার্চ জাতীয়ভাবে মেধা অন্বেষণের কাজ সম্পন্ন হবে। বিজয়ী ১২ জনকে প্রধানমন্ত্রী এক লাখ টাকা পুরস্কার দেবেন। আর ৮৪ জনকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat