ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৯
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানী এলাকায় জিপের ধাক্কায় শিশু নিহত
নিউজ ডেস্ক :- রাজধানীর বনানী এলাকায় একটি জিপের ধাক্কায় সূচনা (৬) নামের এক শিশু নিহত হয়েছে।আজ রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত সূচনার বাবার নাম মো. সজীব মিয়া। তিনি পরিবারসহ মহাখালীর সাততলা বস্তি এলাকায় থাকেন।   গুরুতর আহত অবস্থায় সূচনাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বনানী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর জানান, মহাখালী সাততলা বস্তি এলাকায় একটি সরকারি ভবনের সামনে জিপের ধাক্কায় সূচনা আহত হয়। পরে ঢামেকে নেওয়ার পর তার মৃত্যু হয়।এসআই আরো জানান, দুর্ঘটনার পরপরই  গাড়িটি থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat