ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৩-২২
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকায় শুরু হতে যাওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে আসা ১৫০০ বিদেশি অতিথির নিরাপত্তায় ৮ হাজার পুলিশ
নিজস্ব প্রতিনিধি: – ঢাকায় শুরু হতে যাওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ১৫০০ বিদেশি অতিথি আসবেন। তাদের নিরাপত্তায় রাজধানীতে ৭ থেকে ৮ হাজার পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। বুধবার সম্মেলনের নিরাপত্তা পর্যালোচনা সংক্রান্ত এক সমন্বয় সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া এ তথ্য জানান। প্রসঙ্গত, আগামী ১ এপ্রিল ১৩৬তম আইপিইউ সম্মেলনের উদ্বোধন করা হবে। যা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন বলে জানিয়েছেন আয়োজকরা।ডিএমপি কমিশনার বলেন, সম্মেলন সফল করতে বিদেশি অতিথিদের জন্য নির্ধারিত হোটেল, সম্মেলনস্থলসহ প্রত্যেকটি ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করা হবে। ২৪ মার্চ থেকেই অতিথিরার আসতে শুরু করবেন। এ উপলক্ষে রাজধানীতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি আরো বলেন, অতীতে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা ডিএমপির রয়েছে। দেশে অনুষ্ঠিত প্রত্যেকটি আন্তর্জাতিক অনুষ্ঠানের নিরাপত্তা দিতে আমরা বদ্ধ পরিকর। আমরা সবাই মিলে উত্সবমুখর পরিবেশে এ সম্মেলন সফল করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat