ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৭
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার মস্কোতে বিরোধীদল প্রগ্রেস পার্টি’র দুর্নীতিবিরোধী এক বিক্ষোভ থেকে নেতা অ্যালেক্সেই নাভালনিসহ আরো কয়েকশ’ জনকে গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক: – রাশিয়ার মস্কোতে বিরোধীদল প্রগ্রেস পার্টি’র দুর্নীতিবিরোধী এক বিক্ষোভ থেকে নেতা অ্যালেক্সেই নাভালনিসহ আরো কয়েকশ’ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন হাজারো বিক্ষোভকারী। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় সারাদেশ থেকে অন্তত ৫শ’ জনকে আটক করা হয়েছে। দেশটির পুলিশের দাবি, সরকারী অনুমতি ছাড়া এই ধরণের বিক্ষোভ রাশিয়াতে অবৈধ।রবিবারের বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও পতন কামনা করেন। বিক্ষোভকালে মস্কোর রাজপথে ‘পুতিনের পতন হোক’, ‘পুতিনমুক্ত রাশিয়া চাই’ প্রভৃতি স্লোগান দেন বিক্ষোভকারীরা।গ্রেফতারের পর টুইটারে দেওয়া এক পোস্টে আন্দোলন অব্যাহত রাখতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান অ্যালেক্সেই নাভালনি। এতে তিনি বলেন, ‘ভাইয়েরা, আমি ভালো আছি। আমাকে মুক্ত করতে আন্দোলনের প্রয়োজন নেই। আমাদের প্রধান উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। মস্কোর রাজপথে অবস্থান করে আপনারা এই আন্দোলন চালিয়ে যান।রাশিয়ায় দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি সুপরিচিত। ইতোপূর্বে এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা হারান। ফলে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat