ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৪-০৫
  • ৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাবির শহীদুল্লাহ হলের পুকুরে ছাত্রের মৃত্যু
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ওই ছাত্রকে পুকুর থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ছাত্রের নাম বায়েজিদ বোস্তামি (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইএসআরটি) শিক্ষার্থী ছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা মাহমুদুল হক অনলাইন টিভি সিএনএন বিডিকে বলেন, ঢাবির পুকুরে শিক্ষার্থী ডুবে যাওয়ার বিষয়ে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাঁরা খবর পান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে শহীদুল্লাহ হলের পুকুরের নিচ থেকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শহীদুল্লাহ হলের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় বায়েজিদ। পরে বন্ধুরা অনেক খুঁজেও তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এদিকে বায়েজিদের মৃত্যুর খবর পেয়ে ঢামেকে যান তাঁর সহপাঠীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকও ঢামেকে ছুটে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat