ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পশ্চিম আমেরিকা উপকূলের আকাশে ঘন ঘন টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক:- ক্যালিফোর্নিয়া উপকূলে কি গোপন অভিযানের পরিকল্পনা করেছে রুশ বা উত্তর কোরিয়ার ডুবোজাহাজ? মার্কিন নৌবাহিনীর হঠাৎ তত্‍পরতা ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়। পশ্চিম আমেরিকা উপকূলের আকাশে ঘন ঘন টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনী।নৌবাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কতা জারি না হলেও বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে প্রবল উত্‍কণ্ঠা। অভিজ্ঞরা বলছেন, মার্কিন জলসীমায় কোনো শত্রু দেশের সাবমেরিনের উপস্থিতি খতিয়ে দেখতেই হঠাৎ এমন অভিযানে সামিল হয়েছে নৌবাহিনী। আশঙ্কার তালিকায় উঠে আসছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া এবং কিম জং-উনের উত্তর কোরিয়ার নাম।গত কয়েকদিন ধরেই ক্যালিফোর্নিয়া সৈকতের উপর ঘুরছে মার্কিন নৌবাহিনীর নেভি ইপি-৩ই অ্যারিস ২ বায়ুযান, বৈদ্যুতিন সরঞ্জামের সাহায্যে শত্রু জলযানের হদিশ করতে যার জুড়ি নেই। সেই সঙ্গে দেখা মিলেছে একটি সাবমেরিন ধ্বংসকারী বোয়িং পি-৮ পোসাইডন বিমান এবং আত্মগোপনকারী সাবমেরিন খুঁজতে দক্ষ পি-৩সি ওরিয়ন বিমানের। লস এঞ্জলেস থেকে মেক্সিকো সীমান্তের স্যান দিয়েগো/তিজুয়ানা পর্যন্ত আকাশে নিয়মিত টহল দিচ্ছে নৌ বাহিনীর বিমানবহর। তল্লাশিতে যোগ দিয়েছে একটি রয়্যাল কানাডিয়ান সিপি-১৪০ ওরিয়নও।ডেইলি মেইল জানিয়েছে, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সিরিয়ার বিমানঘাঁটিতে ৫৯টি টোমাহক মিসাইল পাঠানোর পরেই মার্কিন উপকূলে নৌবাহিনীর তল্লাশি অভিযানের সূত্রপাত ঘটে।শোনা যাচ্ছে, সিরিয়ায় মিসাইল পাঠানোর কারণে ক্ষুব্ধ মস্কো। আমেরিকার সান পত্রিকা সূত্রে খবর, রাশিয়া ও ইরান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সিরিয়া আক্রমণ করার পরিকল্পনা করে এক্তিয়ার লঙ্ঘন করেছে আমেরিকা। এবার থেকে সীমা লঙ্ঘনকারী ও আক্রমণকারীর বিরুদ্ধে আমরা বল প্রদর্শন করতে বাধ্য হব। আমেরিকা আমাদের ক্ষমতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। আবার, কোরিয়া উপদ্বীপের কাছাকাছি জলসীমায় যুদ্ধ জাহাজের বহর পাঠানোর পরে আমেরিকার উদ্দেশ্য হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়াও। যুদ্ধের জন্য তারা তৈরি, এমন কথাও ঘোষণা করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat