রাশেদুল ইসলাম : – ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। সারা দেশে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ৮ ভাগ।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়ার পর পরীক্ষায় পাসের হারের তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।দুপুর ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।এবার মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। গত ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় এবং ৪ থেকে ১১ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়।গত বছর এই পরীক্ষায় ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117