ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৫
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:- নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েল ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন তিনি। হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, চলতি মাসের শেষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) বৈঠক অনুষ্ঠিত হবে। এর একদিন পরেই রয়েছে বিশ্বের শীর্ষ শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-সেভেনের সম্মেলন। এ দুটি সম্মেলনে যোগ দেওয়ার আগেই সৌদি আরব, ইসরায়েল ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওই উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ট্রাম্পের সৌদি সফরের মূল আলোচ্যসূচি হবে ‘সহনশীলতা’ ও ‘বোঝা ভাগ করা’। এ ছাড়া ইরান ও ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করার বিষয়েও এ সফরে আলোচনা হবে।গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ট্রাম্পের মুখপাত্র জানিয়েছিলেন, অচিরেই সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন প্রেসিডেন্ট। তবে প্রথম বিদেশ সফর যে সৌদিকে দিয়েই শুরু হবে, তা তখন জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat