ব্রেকিং নিউজ :
পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৬
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা উত্তর জাসদীয় ষড়যন্ত্র আবার নতুন করে শুরু হয়েছে : মাওলানা আখতার হুসাইন বিন বুখারী
নিজস্ব প্রতিনিধি:- ওলামা লীগের সভাপতি মাওলানা আখতার হুসাইন বিন বুখারী বলেছেন, স্বাধীনতা উত্তর জাসদীয় ষড়যন্ত্র আবার নতুন করে শুরু হয়েছে। আলেম ও ইসলামি অনুভূতিতে আঘাত দিয়ে জাসদীয়রা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। তারা আওয়ামী লীগের ভোটব্যাংক নষ্ট করতে চায়। তাদের এক শতাংশ ভোটও নেই। তাই তাদের দায়ভার আমরা বহন করতে পারি না। তাই তাদেরকে এখনই মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হোক।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দফা দাবিতে আওয়ামী ওলামা লীগ আয়োজিত মানববন্ধনে সভাপতির ভাষণে তিনি এই দাবি করেন।প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওলামা লীগ সভাপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনি দেশের মানুষের সেন্টিমেন্ট বোঝেন। সে জন্যই আপনি জননেত্রী। আর তাই জাসদ থেকে কোনো নেতাকে মন্ত্রিসভায় না রাখার দাবি জানাচ্ছি।তিনি আরো বলেন, সংস্কৃতির জন্য নতুন করে স্বাধীনতা সংগ্রাম করতে হবে- ড. সনজীদা খাতুনের এ বক্তব্য মহান স্বাধীনতা সংগ্রাম তথা মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। ড. সনজীদাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করতে হবে।মানববন্ধনে আরো বক্তব্য দেন ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবুল হাসান শেখ শরিয়তপুরী, হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুস সাত্তার, মাওলানা হাবিবুল্লাহ রূপগঞ্জী, মাওলানা মোহাম্মদ শওকত আলী, মাওলানা মুজিবুর রহমান চিশতী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat